শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়বে বলেছে বিশ্বব্যাংক

বিশ্বজিৎ দত্ত: [২] করোনায় আভ্যন্তরীণ উৎপাদনে ব্যাঘাত ও আর্থিকখাতের দূর্বলতায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যদিও মাঝারি মেয়াদে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের কথা বলেছে সরকার।

[৩] দক্ষিণ এশিয়ার ৮টি দেশের করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ও আর্থিক খাতের পরিস্থিতির উপর আজ রিপোর্টটি প্রকাশ করে বিশ্বব্যাংক।

[ ৪] বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলা হয়, করোনায় অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য, আর্থিকখাত ও ব্যাংকিং সেক্টরের ক্ষতি হয়েছে।

[৫] দেশের গরীব মানুষ স্বাস্থ্যসেবা ও কর্ম থেকে বঞ্চিত হয়ে পড়েছে। কর্মহীনতা বাড়ছে। শহরে কর্মহীন মানুষ সবচেয়ে ভোগান্তির শিকার হবে। গ্রামে সৃষ্টি হবে বিপুল কর্মহীনতা।

[৬] ৬ মাস আগে দক্ষিণ এশিয়ার অঞ্চলিক প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৬ দশমিক ৩ শতাংশ। ২০২১ সালে এটি হবে ৩ থেকে ৪ শতাংশ। গত ৪০ বছরের মধ্যে এটি হবে সবচেয়ে খারাপ প্রবৃদ্ধি।

[৭] এর প্রভাব বাংলাদেশেও পড়বে বলে মনে করে বিশ্বব্যাংক। তাদের মতে ম্যানুফ্যাকচারিং খাতের আন্তর্জাতিক চাহিদা কমে যাবে। বিশেষ করে গার্মেন্ট গভীর সংকটে পড়েবে। মানুষের ব্যক্তিগত ক্রয় ক্ষমতা কমে যাবে।

[৮] করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ গোষ্ঠি হলো ইনফরমাল সেক্টরের কর্মজীবীরা। খুচরা বিক্রেতা, যোগাযোগ সেক্টর যাদের নাম সামাজিক নিরাপত্তাকর্ম সূচিতে নেই। যাদেও স্বাস্থ্য সুরক্ষাও নেই।

[৯] বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেমবল বলেন, যদিও বাংলাদেশ সরকার কেরানা মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্য ও আর্থিক প্রবৃদ্ধি অর্জনের জন্য। এই মূহুর্তে সরকারের হাতে একটি সুযোগও এসেছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম বৃদ্ধির।

  • সর্বশেষ