শিরোনাম
◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যে চিকিৎসকের ভিডিও দেখে করোনামুক্ত জে কে রাওলিং!

অনলাইন ডেস্ক :[২] প্রাণঘাতী করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ভোগার পর সেরে ওঠেছেন জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং। তার সুস্থ হওয়ার পেছনের কারণও জানান তিনি। আর এ জন্য তিনি একজন চিকিৎসকের কথা বলেন। সেই চিকিৎসকের ভিডিও টুইটারে পোস্ট করে তা দেখার জন্য বলেন। ইত্তেফাক

[৩]  টুইটারে তিনি লিখেন, ‘গত দু’সপ্তাহ ধরে আমি কোভিড-১৯ এর সব লক্ষণ নিয়ে অসুস্থ ছিলাম। যদিও কোনো পরীক্ষা করা হয়নি। এখন আমি পুরোপুরি সুস্থ।’

[৪]  এ জন্য ৫৪ বছর বয়সী এই লেখিকা কুইন্স হাসপাতালের এক চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনার ভিডিওগুলো দেখে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। আমাকে এই কৌশল অনেক সাহায্য করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের পোস্ট করার জন্য। আপনারাও দেখুন এই পোস্ট।’ জে কে রাওলিং আরো লিখেন, ‘সাবাই ভালো থাকুন। ঘরে থাকুন।’

  • সর্বশেষ