শিরোনাম
◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান ◈ গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুই লেমুরের সন্ধান ভারতে, বনতারা’য় বিক্রি ৪৮ লাখ রুপিতে ◈ পদ্মার পানি বাড়ছে, রাজশাহীর নিম্নাঞ্চল ও চর প্লাবিত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলের সেই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

আরমান কবীর, টাঙ্গাইল প্রতিনিধি: [২] করোনা পরিস্থিতিতে ঘরের বাইরে বের হওয়া মানুষদের পেটানোর ঘটনায় টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

[৩] ই-মেইলের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে এ নোটিশ পাঠানো হয়।

[৪] বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন এ নোটিশ পাঠান।

[৫] গত ৭ এপ্রিল টাঙ্গাইলের কাউন্সিলর আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই ভিডিওটি নিয়ে সমালেচনার ঝড় উঠে।

[৬] আইনজীবী রবিন বলেন, কাউন্সিলর জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। করোনার মধ্যে মানুষকে বোঝানোর পরিবর্তে নির্যাতন করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তার নির্যাতনের শিকার হয়ে স্থানীয় লোকজন মুখ খোলার সাহস পাচ্ছেন না। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এ নোটিশ পাঠিয়েছি।

[৭] নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে অনুরোধ জানানো হয়। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ