শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ইতালির ১০৩ বছর বয়সী নারী সুস্থ হয়ে উঠলেন

শাহনাজ বেগম : [২] একদিন তিনি আবার চোখ খুললেন এবং আগের মতোই সবকিছুই করতে পারছেন, বৃদ্ধা অ্যাডা জানুসোসের চিকিৎসক কারলা ফার্নো মার্চেস এমনটিই জানিয়ে বললেন, তার সুস্থতার পেছনে সাহস এবং প্রবল বিশ^াস কাজ করেছে। আগামী ১৬ আগস্টে ১০৪ বছরে পা রাখবেন এবং তিনি জটিল কোনো রোগে আক্রান্ত নন। স্কাই নিউজ, গ্লোবাল নিউজ

[৩] জানুসোস গণমাদ্যমকে জানিয়েছেন, সাহস, দৃঢ়তা আর বিশ্বাসই পারে করোনাকে পরাজিত করতে পাওে, ‘আমি ভালো আছি, টিভি দেখি এবং পত্রিকা পড়ি’। লকডাউন শেষ হলে তিনি বাইরে হাঁটবেন এবং নাতিদের সঙ্গে খেলা করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন।

[৪] জানুসোসের চিকিৎসক জানান, অল্প জ্বর নিয়ে তিনি এক সপ্তাহ বিছানায় ছিলেন, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিলো।

[৫] ইতালিকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৮ হাজার ২৭৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ