শিরোনাম
◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি নিহত ◈ সরকারি অর্থায়নের নির্ভরতা কমাতে বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাদ্য সংকটে নায়িকা শাহনূর, পাশে দাঁড়ালো শিল্পী সমিতি

বিনোদন ডেস্ক: [২] করোনাভাইরাসের কারণে ঢাকা শহর এখন কার্যত লকডাউনে। চলাচল নিষিদ্ধ। এদিকে দীর্ঘদিন ঘর থেকে বের হতে না পারায় চিত্রনায়িকা শাহনূরের বাসায় খাদ্য সংকট তৈরি হয়। শাহনূরের এ বিপদে এগিয়ে আসে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের। শাহনূরের বাসায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাঠান তারা। এ অভিনেত্রীর বাসায় চাল, ডাল, চিনি, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। শাহনূর বলেন—‘এমন ঘটনায় সত্যি অবাক হয়েছি। ধন্যবাদ শিল্পী সমিতির বর্তমান কেবিনেটকে।’ দেশরুপান্তর

[৩] চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আজ দুপুরে জানতে পারি, শাহনূরের বাসায় খাদ্য সংকট। এরপর তার বাসায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠাই। তবে এটা অন্য কোনো কারণে না। এই সংকটময় সময়ে বাসা থেকে বের হতে পারছেন না বলেই তার বাসায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠিয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়