শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাফিজ-মালিকের উদ্দেশ্যে রমিজ রাজা, সম্মান থাকতে অবসরে যাও

স্পোর্টস ডেস্ক : [২] মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক দুজনই পাকিস্তান ক্রিকেটের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। তাদেরকে ফর্মে থাকা অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ক্রিকেট ধারাভাষ্যকার রমিজ রাজা। তবে তাদের প্রতি পাকিস্তানের ক্রিকেট কৃতজ্ঞ। কেননা তারা অনেকদিন দেশকে দারুণ সাফল্য এনে দিয়েছে।

[৩] পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক হাফিজ ও মালিকের বয়স যথাক্রমে ৩৯ ও ৩৮। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর দুজন আবারো জাতীয় দলে ফিরেছেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে। ফেরাটা মন্দ হয়নি তাদের। হাফিজ দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছেন ১৭ ও ৬৭*। আর শোয়েব মালিক এক ইনিংস খেলার সুযোগ পেয়ে তুলে নিয়েছেন ফিফটি (৫৮*)।

[৪] তবুও রমিজ চান তারা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাক, ‘তারা যদি এখনই অবসর নেয় সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো হবে। নতুনরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। ভবিষ্যতে শক্তিশালী দল গড়তে তরুণদের সুযোগ দেয়ার বিকল্প নেই।’

[৫] মোহাম্মদ হাফিজ অবশ্য ঘোষণা দিয়েছেন, ‘চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।’ শোয়েব মালিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চার বছর আগে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে।

  • সর্বশেষ