শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গাইবান্ধায় হাসপাতালে ভর্তি না নেয়ায় রাস্তায় ইজিবাইকে সন্তান প্রসব

ইস্রাফিল হওলাদার:[২]সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে মাত্র ২০০ গজ দুরে শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের মধ্যেই একটি নবজাতক ছেলে সন্তান প্রসব করেন।

[৩]প্রসূতি মা মিষ্টি আকতার (২০)সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী।

[৪]প্রসূতির স্বামী আব্দুর রশিদ জানান, সোমবার সন্ধ্যায় বাড়ীতে মিষ্টি আকতারের প্রসব ব্যাথা উঠলে প্রসূতিকে একটি ইজিবাইকযোগে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেয়া হয়। এ সময় ওখানে দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা তৌহিদা বেগম প্রসূতির কোন পরীক্ষা নিরীক্ষা না করেই তাকে অন্য কোন হাসপাতালে নিয়ে যেতে বলেন।

[৫]সঙ্গে থাকা পরিবারের লোকজন প্রসূতিকে ভর্তি করার জন্য পরিদর্শিকা তৌহিদা বেগমকে একাধিকবার অনুরোধ করেন। কিন্তু পরিদর্শিকা পরিবারের অনুরোধে কোন কর্ণপাত করেননি। পরে নিরুপায় হয়ে অন্যত্র সেবা পাওয়ার উদ্দেশ্যে ওই ইজিবাইকযোগেই সেখান থেকে বেরিয়ে যান।প্রসূতির ব্যাথা প্রখর হওয়ায় পথের মধ্যেই ইজিবাবকের ভেতরে নবজাতকের জন্ম হয়।

[৬]পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদ আহমেদ বলেন, পথের মধ্যে সন্তান প্রসব হওয়ার কারণে প্রসূতি মায়ের প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘেরাও করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এই প্রসূতি মাকে যথাযথ চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পরে কর্তৃপক্ষ তাকে ভর্তি করে নেন।

[৭]গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. সেকেন্দার আলী জানান, বিষয়টি তদন্ত করে ওই মাতৃসদন কেন্দ্রে দায়িত্বরত পরিবার কল্যাণ কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র:ইত্তেফাক ও বাংলানিউজ টুয়েন্টিফার।

  • সর্বশেষ