শিরোনাম
◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে ◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন ◈ যে জটিল রোগে আক্রান্ত রোগীদের লাখ টাকা অনুদান দেবে সরকার ◈ টানা ছুটিতে জমজমাট কক্সবাজার, পর্যটকদের উপচেপড়া ভিড়

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়ায় মহিলা আঃলীগ সভানেত্রীর মাথা ফাটিয়ে দিলেন ওয়ার্ড আঃলীগ সম্পাদক

রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী ফরিদা পারভীনের মাথা ফাটিয়ে দিলেন একই ইউনিয়নের ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক আলতা হোসেন।

[৩] সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় পূর্ণীমাগাঁতী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরআগে সকালে ফরিদা পারভীনের মেয়ে জামাই এবং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক আলতা হোসেনের সাথে ক্রিকেট খেলা নিয়ে দ্ব›েদ্বর সৃষ্টি হয়।

[৪] এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য বিষায়ক সম্পাদক জিয়াউর রহমান আহত হয়। পরে সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী ফরিদা পারভীন পূর্ণীমাগাঁতী বাজারে আসলে, ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক আলতা হোসেন লোকজন নিয়ে আঃলীগের সভানেত্রী ফরিদা পারভীন কে আঘাত করলে মাথা ফেটে যায়। পরে আহত ফরিদা পারভীন কে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল ও জিয়াউর রহমান কে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] এ তথ্য নিশ্চিত করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল রহমান রাশেদ জানান উভয়পক্ষের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দ্ব›েদ্বর সৃষ্টি হয় তার জের ধরে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) জানান ফরিদা পারভীন ও জিয়াউর রহমান উভয় পক্ষ কে থানায় ডেকে মিমাংসার চেষ্টা করেছি কেউ মিমাংসায় রাজি হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ