শিরোনাম
◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি!

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬৭১ দিন মহাকাশে নিসঙ্গ জীবন কাটানো রুশ মহাকাশচারী জানালেন লকডাউনের একঘেয়েমি কাটানোর উপায়

মশিউর অর্ণব: [২] দিনের পর দিন ঘরবন্দি থাকলে আপনাকে একঘেয়েমিতে পেয়ে বসতে পারে।

[৩] প্রায় দুই বছর নিঃসঙ্গ অবস্থায় জীবনযাপন করা রুশ মহাকাশচারী ফিয়োদর ইউরচিখিন বলেছেন, সবার প্রথমে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বিবিসি, ইউটিউব

[৪] বেশিরভাগ মহাকাশচারীরা মহাশূন্যের সীমিত পরিসরে নড়াচড়া কম হওয়ার ফলে 'কসমোনট' রোগে আক্রান্ত হন। উইকিপিডিয়া

[৫] হাঁটাচলা কম করার ফলে এ ধরনের রোগ হতে পারে।

[৬] সেজন্য চেষ্টা করুন ঘরের মধ্যেই সীমিত আকারে খেলাধুলা করার।

[৭] বলা হয়ে থাকে, 'সেন্স অফ হিউমার' বা রসবোধ আপনার আয়ূ বাড়াতে পারে।

[৮] তাই যেকোনো পরিস্থিতিকে সহজভাবে দেখার অভ্যাস করুন।

[৯] হাস্যরস জীবনের আকর্ষণকে ধরে রাখতে সাহায্য করে এবং কোয়ারেন্টাইনের একাকীত্ব দূর করে।

[১০] আপনাকে মনে রাখতে হবে, সমস্যার সূত্রপাত হবে আপনার মনের ভেতর থেকে।

[১২] কোয়ারেন্টাইনের কেবল খারাপ দিকগুলো নিয়ে ভাবলে, তখন এই পরিস্থিতকে আপনার কাছে জেলখানার মতো মনে হবে।

[১৩] আপনার অনেক আত্মীয়স্বজন আছে, ব্যস্ততার কারণে হয়তো দীর্ঘদিন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেননি।

[১৪] চলমান এই লকডাউন ও হোম কোয়ারেন্টাইন পরিস্থিতিতে তাদের সাথে নতুন করে ভার্চুয়ালি যোগাযোগ শুরু করুন।

  • সর্বশেষ