শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৫ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদ জল্পনার মধ্যেই ঐশ্বরিয়াকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানি মুফতি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিবাহবিচ্ছেদ জল্পনা যেন চলছেই। যার রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হননি— এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেই ঈর্ষাতেই যেন কেউ কেউ ঐশ্বরিয়ার বিচ্ছেদ কামনা করছেন। কারণ এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যেন আলোচনা শেষ হওয়ার নয়। 

অভিনেত্রী শুধু ভারতের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও এক অনন্য। সাবেক বিশ্বসুন্দরী বলে কথা। এটা যেন নতুন কোনো ইস্যু নয়; এবার অভিনেত্রীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের মৌলভী মুফতি আবদুল কাভি, যা নিয়ে শুরু হয়েছে আবার নতুন করে বিতর্ক।

সম্প্রতি একটি পডকাস্টে পাকিস্তানি মুফতি আবদুল কাভি বলেছেন, আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে আমি নিশ্চিত— ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন। 

কীভাবে আপনি একজন অমুসলিমকে বিয়ে করবেন?—এমন প্রশ্নের উত্তরে মুফতি বলেন, তিনি ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে 'আয়েশা' রাখবেন। তারপরই তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। তিনি বলেন, ঐশ্বরিয়া রাই যখন আয়েশা রাই হয়ে আমার পাশে থাকবে, তখন সেটি দেখে সত্যিই ভালো লাগবে।

মুফতি আবদুল কাভি বলেন, তিনি ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত আছেন। এবং তাদের মধ্যে কোনো সমস্যা থাকলে তিনি সেই সমস্যা সমাধান করবেন। আর অভিষেক বচ্চনের সঙ্গে যদি বিচ্ছেদ হয়, তবে শুভকাজ দ্রুতই সেরে ফেলবেন তিনি বলে জানান কাভি। 

উল্লেখ্য, পাকিস্তানি মুফতি আবদুল কাভি মাঝে মাঝে এমন কিছু বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে আসেন। এর আগেও তিনি অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিষয়ে এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই সময় মুফতি দাবি করে বলেছিলেন, রাখি সাওয়ান্ত তার উপদেশে ধর্ম ও নাম পরিবর্তন করেছেন, এরপর তিনি তার নাম রাখেন ফাতিমা।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়