শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলা বয়ান বাদে শুধু সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ আদায়ের আহ্বান

মাজহারুল ইসলাম : [২] দেশের সব মসজিদে জুম্মার নামাজ আদায়ে এমনই অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়াও নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধও জানিয়েছে ওই সংস্থাটি।

[৩] এছাড়াও মুসুল্লিদের ফরজ নামাজ ছাড়া সুন্নাত ও নফল নামাজ বাসায় আদায়ের আহবান জানানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। কারণ এ ভাইরাসের সংক্রমণ রোধে ইতোমধ্যেই বিশ্বের অনেক মুসলিম দেশে মসজিদে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছে।

[৪] এসব ছাড়াও বয়স্ক মুসুল্লিসহ যে কোনো বয়সের মুসুল্লি, যাদের হাঁচি বা কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদেরকে জুম্মার নামাজসহ সব নামাজ বাসায় আদায় করতে বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্তদের এ সময়ে মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ওই সংস্থাটি।

  • সর্বশেষ