শিরোনাম
◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাফুফের উদ্যোগের প্রশংসা করলেন সজীব ওয়াজেদ জয়

আবুল বাশার নূরু:[২] বর্তমান করোনা পরিস্থিতিতে গত ২৭ মার্চ থেকে প্রতিদিন দুপুরে ২০০ অসহায়-দুস্থ মানুষকে খাবার সরবরাহ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম প্রতিদিন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

[৩] বাফুফের উদ্যোগের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে হুইল চেয়ারে বসা একজন অসহায় নারীর ছবি দিয়ে জয় টুইট করে লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য গর্ব হচ্ছে। অসহায়, অভাগা মানুষদের মাঝে তারা নিরাপদে খাদ্য বিতরণ করছে। সব কিছু বন্ধ থাকার সময়টাতে তারা এ কাজ চালিয়ে যাবে। আমরা একসাথে করোনাভাইরাসের বিপক্ষে জয়ী হবো’। বাসস

  • সর্বশেষ