শিরোনাম
◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক মাস ফ্রি করা হোক ফোন কল, টেলিকম সংস্থাকে চিঠি কংগ্রেসের

বাংলাদেশ প্রতিদিন : [২] মোবাইল পরিষেবা সংস্থাগুলোকে চিঠি দিয়ে আগামী একমাস ফোনের আউট গোয়িং ও ইনকামিং সম্পূর্ণ ফ্রি করার দাবি জানিয়েছে ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস।

সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এ দাবি জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন।

[৩] রাজ্যে রাজ্যে আটকে পড়া হাজার হাজার পরিযায়ী শ্রমিক। অনেকে বাড়ি ফেরার চেষ্টা করলেও, বহু শ্রমিক এখনও কাজের জায়গায় রয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে ফোন আসা-যাওয়া ফ্রি করার দাবি তুলল কংগ্রেস।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, মুকেশ আম্বানি (জিও), কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন ও আইডিয়া), পিকে পারওয়ার (ভারত সঞ্চার নিগম লিমিটেড) ও সুনীল ভারতী মিত্তালকে (ভারতী এয়ারটেল) চিঠি লিখে এই দাবি জানানো হয়েছে।

[৪] পরিযায়ী শ্রমিকরা যে কী ভয়াবহ অবস্থার মধ্যে বিভিন্ন রাজ্যে রয়েছেন সেই ছবি গত কয়েকদিন ধরেই উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। গাড়ি না পেয়ে হাইওয়ে ধরে ঘরমুখো শ্রমিক-মজুরদের ছবি রীতিমতো ভাইরাল।

[৫] এদিকে শনিবার দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে আনন্দ বিহার বাস টার্মিনালে হাজার শ্রমিকের থিকথিকে ভিড়ের ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। যানবাহন না পেয়ে পায়ে হেঁটে যেতে গিয়ে এর মধ্যেই ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। কোথাও পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে শ্রমিকদের তো কোথাও ২০০ কিলোমিটার হাঁটার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে।

[৬] যে ভাবে শ্রমিক-মজুররা ঘরমুখো হচ্ছেন তা নিয়ে শুক্রবার রাতেই ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রিয়ঙ্কা। বলেছিলেন, এই পরিস্থিতি সরকার দ্রুত নিয়ন্ত্রণ করুক।

[৭] এর আগে, গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জনকল্যাণ সেসের টাকা থেকে নির্মাণ শ্রমিকদের অনুদান দেওয়ার দাবি জানিয়েছিলেন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ফোন কল ফ্রি করার দাবি জানিয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে চিঠি লিখল কংগ্রেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়