শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় লকডাউন অমান্য করে বাংলাদেশি গ্ৰেফতার

শেখ সেকেন্দার, মালয়েশিয়া প্রতিনিধি : [২] মালয়েশিয়ায় চলমান লকডাউন, মুভমেন্ট কন্ট্রোল অডার (এমপিও) আদেশ অমান্য করায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৬ জনকে গ্ৰেফতার করেছেন পুলিশ। শনিবার মালয়েশিয়ার কলকারখানা খ্যাত পেনাং শহরে পাশ্ববর্তি তামান মাংগিছে অযাথা ঘুরা ঘুরি করার কারণে এক বাংলাদেশিকে গ্ৰেফতার করা হয়। এসময় পুলিশের কাছে অনুরোধ করলেও তাকে যথারীতি গ্ৰেফতার করে টহল পুলিশ। গ্ৰেফতারের শিকার বাংলাদেশীর

[৩] বয়স ২৫ বছর বলে জানান পুলিশ। তবে তার নাম প্রকাশ করেনি। এছাড়াও জেলুতুং ফিসার এলাকায় অপর এক অভিমানে স্থানীয় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পেনাং নর্থ পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার সুফিয়ান সানতং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সেকশন ৭ ও মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) ২০০০ আইনে গ্ৰেফতার করা হয়েছে। এদিকে চলমান এমসিওর আদেশ অমান্য করায় সেদেশের প্রায় শতাধিক নাগরিকদের গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই অনেকের জেল জরিমানা করা হয়েছে। রবিবার সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৪৭০ জন। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৮ জন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়