শিরোনাম
◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল ◈ অস্ত্রের মুখে ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯ ◈ নবম পে স্কেলে ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত? ◈ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ডলার খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার করল বাংলাদেশ ব্যাংক ◈ পুকুরে ডুবে লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু ◈ ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫ ◈ দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনাভাইরাস রেসপন্স টিমের মহড়া অনুষ্ঠিত

রাজু চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি: [২] শনিবার দামপাড়া পুলিশ লাইন্সে এই মহড়া অনুষ্ঠিত হয়।

[৩] চট্টগ্রাম মহানগর এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত পুলিশ সদস্য ও জনসাধারণকে জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নির্দেশে গঠন করা হয় করোনাভাইরাস রেসপন্স টিম।

[৪] সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ আরিফ হোসেন এর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও পুলিশ সদস্যদের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট এই টিম করোনাভাইরাস প্রতিরোধে পিপিই, অন্যান্য সরঞ্জাম ও ২টি এ্যাম্বুলেন্স নিয়ে সর্বদা প্রস্তুত থাকবে।

[৫] কোন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করবে। করোনাভাইরাসে কোন জনসাধারণ আক্রান্ত হলে তাকে আইসোলেশন বা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করবে। এছাড়াও আইসোলেশন বা হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খাদ্য, ঔষধ ও অন্যান্য সহায়তা পৌছে দিবে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ