শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

আরিফুল ইসলাম, সরাইল প্রতিনিধি : [২] করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে শ্রাবণ মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।

[৩] শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে তাকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাডু'র বাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সরাইল থানার পুলিশ। আটক শ্রাবণ নোয়াগাঁও লাডু'র বাড়ির আশিক মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে শ্রাবণ।

[৪] সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুইদিন আগে শ্রাবণ এক ভিডিও বার্তায় করোনা ভাইরাস নিয়ে নানা কথা বলে। সেই ভিডিওতে সে দাবি করেছে তার গবেষণায় করোনা ভাইরাস ধরা পড়েছে এবং সে নিজ চোখে করোনা ভাইরাস দেখেছে। এখন এই ভাইরাস বাংলাদেশ থেকে দূর করা সম্ভব এবং এ কাজটি সে-ই করতে পারবে।

[৬] এ জন্য তাকে ২৫ হাজার কোটি টাকা দিতে হবে। আর পুরো পৃথিবী থেকে এই ভাইরাস দূর করতে তাকে একশ' হাজার কোটি টাকা দিতে হবে। তার দাবি, বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে এই ভাইরাস দূর করা তার পক্ষেই সম্ভব। তাই, টাকা পেলে সে একাজটি করতে পারবে। ভিডিওতে সংশ্লিষ্টদের আহবান জানিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে সে তার মোবাইল ফোনের নাম্বারও দেয়। পরে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং বিষয়টি গুজব আখ্যায়িত করে অনেকে বিরূপ মন্তব্যও করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়