শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৩৮ হাজারের বেশি বিদেশফেরতই হোমকোয়ারেন্টিনের বাইরে

মহসীন কবির : [২]  চট্টগ্রামে বিদেশফেরতদের প্রতি চল্লিশজনের মধ্যে মাত্র একজন আছেন হোম কোয়ারেন্টিনে। বাকি উনচল্লিশ জনেরই কোন হদিস নেই সরকারি খাতা কলমে। এমনকি ইমিগ্রেশনে দেয়া ঠিকানায়ও খোঁজ করে পাওয়া যাচ্ছেনা বিদেশ থেকে আসা ৩৮ হাজার ৩১০ জনকে। এটি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের কর্তাদের। কারণ তাদের মাধ্যমেই করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।চ্যানেল২৪

[৩]  করোনার বিস্তার ঠেকাতে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিদেশ ফেরত লোকজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের ওপর জোর দিচ্ছে প্রশাসন। সেজন্য এলাকায় এলাকায় চলছে মনিটরিং।

[৪]  তবে আশঙ্কার কথা, বিদেশ ফেরত সবাইকে এখনো কোয়ারেন্টিনে আনা যায়নি চট্টগ্রামে। সরকারি তথ্য অনুযায়ী, গত পহেলা মার্চ থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ৩৯ হাজার ২৮৩ জন। অথচ প্রশাসন চিহ্নিত করতে পেরেছে মাত্র ৯৭৩ জনকে।

[৫]  সিভিল সার্জনও বলছেন, অনেকেরই ইমিগ্রেশনে দেয়া ঠিকানার সাথে বাস্তবের মিল নেই। ফলে সবাইকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। তবে মাঠপর্যায়ের প্রশাসন বিষয়টিতে সর্বোচ্চ নজর রেখেছে বলে জানান তিনি। এদিকে করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে এখন পর্যন্ত প্রস্তুত করা হয়েছে ১৭টি স্বাস্থ্যকেন্দ্র। যেখানে আসন রয়েছে ৩১৫টি। এছাড়া ৬৭৩ জন চিকিৎসক ও ৯০৫ জন নার্স প্রস্তুত রাখার কথাও বলছে প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়