শিরোনাম
◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আমাদের সময় : [২] জাতির উদ্দেশে আগামী ২৫ মার্চ বুধবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে।

[৩] সূত্রগুলোর তথ্য মতে, ২৫ মার্চ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

[৪] ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে ২৫ মার্চ কালরাত্রি ও করোনাভাইরাস মহামারি পরিস্থিতি প্রসঙ্গ থাকতে পারে।

  • সর্বশেষ