শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনি মাসের বাজার একসঙ্গে করেন?

মাহবুব মোর্শেদ

বেতন পেয়ে আপনি মাসের বাজার যে একসঙ্গে করে রাখেন পরিবারের চাহিদা অনুসারে। এটা কি মজুদদারি? পেঁয়াজের দাম কমলে ২০ কেজি পেঁয়াজ কিনে রাখেন, এটা কি খারাপ? করোনা আসছে। আপনি এখন দুই মাসের বাজার করে রাখতে পারেন। অবশ্য দুই মাসের বাজার করার সামর্থ্য আমাদের অনেকেরই নেই। না থাকলে আপনি কী করবেন? অতি প্রয়োজনীয় জিনিসগুলো কিনে রাখেন। অনেকেই তিন মাসের বা চার মাসের বাজার করছেন। তারা কি ভালো করছেন? যাদের তিন-চার মাসের বাজার করার সামর্থ্য আছে তাদের আসলে কোনোদিনই কোনো সমস্যা হবে না। তাদের ভাই-ব্রাদাররাই তো মজুদদারি করেন। এখন ধরেন আমরা দেড় মাসের চাল-ডাল কিনে রাখতে পারলাম না। এর মধ্যে মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো। বাজার তখন নিয়ন্ত্রণে থাকবে?
তখন আমরা বাড়তি দামে চাল-ডাল কাদের কাছ থেকে কিনবো? তাদের কাছ থেকেই তো। ফলে নীতিকথায় কান দেওয়ার দরকার নেই। কষ্ট করে হলেও অন্তত দেড় মাসের বাজার করে ফেলেন। সামনের মাসের বেতনের কিছু টাকা জমিয়ে রাখেন। জরুরি চিকিৎসা খরচ হিসেবে। অপব্যয় করবেন না। মেপে মেপে খরচ করেন। আপনি আক্রান্ত হলে আপনার পরিবারে কে বাজার করে এনে দেবে? ফেসবুক থেকে

  • সর্বশেষ