শিরোনাম
◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৯:০১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ স্থবির বিশ্ব, মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৮৩ জন

শাহনাজ বেগম : [২] বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ১ দিনে প্রায় ১ হাজার মানুষ মারা গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৭১ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৮২৭ জন। সিএনএন

[৩] বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে চীনে ৩৪ জন সংক্রমিত হলে এ সংখ্যা বেড়ে ৮০ হাজার ৯৩০ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪৫ জন। সুস্থ হয়েছেন ৭০ হাজার ৪২৪ জন। সাউথ চাইনা মর্নিং পোস্ট

[৪] স্পেনে এ পর্যন্ত ১৪ হাজার ৭৬৯ জন এবং মারা গেছেন ৬৩৮ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮১ জন।

[৫] ইরানে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৬১ এবং মারা গেছে ১ হাজার ১৩৫ জন। স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭৬৯ এবং মৃত্যু হয়েছে ৬৩৮ জনের।

  • সর্বশেষ