শিরোনাম
◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি ◈ আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি : সিইসি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সদ্য বিদেশ ফেরত ১৬৭ জন পালিয়েছে, ভয়ঙ্কর বিপদে ভারত

মাজহারুল ইসলাম : [২] ভারতে করোনাভাইরাস আক্রান্ত ১৫৬ জনের মধ্যে ২৫ জন বিদেশি। তাই সদ্য বিদেশ ফেরত ব্যক্তিদের তালিকা তৈরি করছে সব রাজ্য।

[৩] এ ধারাবাহিকতায় পাঞ্জাবের স্বাস্থ্যদপ্তর এমন তালিকা মেলাতে গিয়ে দেখা পায়, সদ্য বিদেশ ফেরত ১৬৭ জনের হদিস নেই। এ কারণে সন্দেহ করা হচ্ছে, ওইসব ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত। ওদের খুঁজতে ২টি দলকে কাজে লাগানোর পর, মাত্র ২৯ জনের খোঁজ পাওয়া যায়। বাংলাদেশপ্রতিদিন, লাইভ মিন্ট

[৪] পাঞ্জাবের স্বাস্থ্যদপ্তরের কর্মকর্তারা জানান, বিদেশ থেকে আসা ১১৯ জনের খোঁজ করার দায়িত্ব পুলিশকে দেয়ার পর, তারা এখনও পর্যন্ত ১২ জনকে খুঁজে পেয়েছে। স্বাস্থ্য বিভাগের অপর ১টি দল বাকি ৭৭ জনকে খোঁজ করতে গিয়ে হদিশ পেয়েছে মাত্র ১৭ জনের।

[৫] সংশ্লিষ্টরা জানান, পাসপোর্টে ভুল ঠিকানা বা টেলিফোন নম্বর থাকার কারণেই অন্যাদের হদিশ করা যায়নি। তবে ওইসব ব্যক্তিদের খোঁজ চলছে, খুব শীঘ্রই তাদের খুঁজে বের করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়