শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরের সিঁধ কেটে ঘুমন্ত মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে হত্যা, ভাই বোনসহ আটক ৫

মজিবুর রহমান :[২] নিহত আফিয়া আক্তার পলাশ গজারিয়া গ্রামের আজাহার মিয়ার মেয়ে। সে স্থানীয় দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।

[৩] মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

[৪] নিহতের বাবা আজাহার মিয়া জানান, রাতে আফিয়া তার বড় দুই বোনের সঙ্গে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে হত্যাকারীরা ঘরের সিঁধ কেটে ঘুমন্ত অবস্থায় আফিয়াকে তুলে নিয়ে হত্যা করে বাড়ির পাশে ফেলে যায়।

[৫] তিনি আরো জানান, পরে রাতে শোয়া অবস্থায় বোনরা তাকে বিছানায় না পেয়ে ঘরের সিঁধ কাটা দেখে বাইরে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ঘরের পূর্ব পাশে মাথায় রক্তাক্ত অবস্থায় আফিয়াকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

[৫] পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ