শিরোনাম
◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে ◈ হঠাৎ ঝড়ে বজ্রপাতে বিপর্যয়, ৬ জেলায় নিহত ১১ জন ◈ সচিবালয়ে ২১ তলা আধুনিক ভবন নির্মাণ প্রকল্পে একনেকের অনুমোদন মেলেনি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী সেপ্টেম্বরে পিছিয়ে নেয়া হয়েছে ফরাসি ওপেন

রাকিব উদ্দীন : [২] কোভিড-১৯ আতঙ্ক প্রভাব ফেলেছে সবধরনের ক্রীড়া ইভেন্টে। ইতোমধ্যে আগামী ২০ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে সব ধরনের টেনিস। এরই ধারবাহিকতায় আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে নিয়ে যাওয়া হয়েছে বিশ্ব টেনিসের অন্যতম মেজর টুর্নামেন্ট ফরাসি ওপেন। বিজনেস ইনসাইডার

[৩] আগের সূচি অনুযায়ী আগামী ২৪ মে থেকে প্যারিসের রোলাঁ গাঁরোয় ফরাসী ওপেন শুরু হওয়ার কথা ছিল। চলতো ৭ জুন পর্যন্ত। নতুন সূচিতে এটা শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ ইউএস ওপেন শেষ হওয়ার মাত্র সাত দিন পরই শুরু হবে এ গ্র্যান্ড স্ল্যাম। নতুন সূচিতে এখন ফরাসি ওপেন রূপ নিয়েছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে। সিএনএন

[৪] শুধু টেনিসই নয়, কোভিড-১৯ এর কারণে প্রায় সব ধরণের খেলা স্থগিত হয়ে আছে। আগের দিনই দুই মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট পিছিয়ে গেছে। এর আগে প্রায় সব দেশের ফুটবল লিগ স্থগিত হয়ে গেছে। ইউরোপে ইতালি, স্পেন ও জার্মানির পর সবচেয়ে বেশি ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ফ্রান্সে। শেষ খবর অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৩০ জন। মারা গেছেন ১৭৫ জন ব্যক্তি। আর সাড়া বিশ্বে দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় আট হাজার ১০ জন মানুষ। ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়