শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে গোমূত্র পার্টির পর এবার গোবর-গোমূত্রের দোকান

নিউজ ডেস্ক : [২] প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে গোমূত্র পার্টির আয়োজন করে দেশটির এক সংস্থা। এবার সেই সংস্থা থেকে 'অনুপ্রেরণা' পেয়ে গোবর ও গোমূত্রের দোকান খুলে বসেছে দেশটির অনেকে। এসব দোকানে দেদারছে বিক্রি হচ্ছে গোবর, গোমূত্র। ইত্তেফাক

[৩] হুগলির ডানকুনিতে দিল্লি রোডের ওপর একটি দোকানের সামনে টেবিল পেতে বসে পড়েছেন শেখ মাবুদ আলি। তিনি করছেন গোবর, গোমূত্র বিক্রি। রীতিমত পেশাদারি ভঙ্গিতে ব্যবসা চালাচ্ছেন মাবুদ।

[৪] দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মাবুদ গাই গরুর মূত্র ৪০০ টাকা প্রতি লিটার, বকনার ৫০০ টাকা প্রতি লিটার দরে বিক্রি করছেন। সেইসঙ্গে গোবরও ৫০০ টাকা কেজি।

[৫] এই ব্যক্তি কাগজে ইংরেজি, বাংলায় লিখে টাঙিয়ে দিয়েছেন, তার এই গোমূত্র, গোময় করোনা সারানোর মহৌষধ। পরীক্ষা প্রার্থনীয়। তিনি এসব মুখে শুধু বলছেন না, কেউ কৌতূহলী হয়ে দেখতে এলে ছোট্ট গ্লাসে করে মুখে ঢুকু ঢুকু ঢেলেও দিচ্ছেন।

[৬] মাবুদ জানান, ইতিমধ্যেই ২ জন কিনে ফেলেছেন তার ‘ওষুধ’। অন্যরা চেখে দেখেছেন, জানিয়েছেন, পছন্দ হলে কাল এসে কিনবেন। মাবুদ আরো জানান, তার দুধের ব্যবসা। তবে হিন্দু মহাসভার গোমূত্র পার্টি তাকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিয়েছে। করোনা রোধে হিন্দু মহাসভার গোমূত্র পার্টির পর দেশটির বিশেষজ্ঞরা সমালোচনা জানিয়েছে।

  • সর্বশেষ