শিরোনাম
◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘রূপপুর প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

[৩] শুক্রবার (১৩ মার্চ) দুপুরে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী। তিনি প্রকল্পে ভৌত কাজের অগ্রগতি, কুলিং সিস্টেমের জন্য যন্ত্রপাতি স্থাপন, কুলিং প্ল্যান্ট এবং ইউরেনিয়াম প্ল্যান্টের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

[৪] এসময় তার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এটমস্ট্রয় এক্সপোর্টের প্রধান প্রকৌশলী ইউ এম কশেলেভ এবং উপ প্রকল্প পরিচালক মো. হাছিনুর রহমানসহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৫] এর আগে মন্ত্রী প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এটমস্ট্রয় এক্সপোর্টের পরিচালক আই এ টুপিলভ।

এ সময় জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দু’টি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ বিদ্যুৎ প্রকল্পের কাজ ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। প্রকল্পের দু’টি ইউনিটের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করতে রিয়েক্টর ভেসেল, স্টিম জেনারেটর, পোলার ক্রেন এবং টারবাইন-এ মূল যন্ত্রপাতিগুলো স্থাপন করতে হবে। এগুলো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে স্থাপনের কাজ সম্পন্ন হবে। সেই হিসাবে ২০২৪ সালের মধ্যে প্রথম ইউনিট এবং ২০২৫ সালে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আমরা এ প্রকল্পে কোনো বিলম্ব চাই না। আমরা অবশ্যই যথাসময়ে এর সমাপ্তি চাই। কোনো সমস্যা দেখা দিলে সরকারকে দ্রুত জানানোর জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়