শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে বাড়তি মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে জরিমানা, আটক ২

এম এ হালিম, সাভার প্রতিনিধি : [২] সাভারে বাড়তি মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে লাজ ফার্মা লিমিটেড নামে একটি ফার্মেসীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মতিউর রহমান ও পাপন দেবনাথ নামে দুই বিক্রয়কর্মী আটক করা হয়।

[৩] মঙ্গলবার দুপুরে সাভার থানারোড এলাকার বিভিন্ন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় লাজ ফার্মা লিমিটেড নাম একটি ফার্মেসীতে দুই টাকা মূল্যের মাস্ক ৪০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন তারা।

[৪] ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, করোনাভাইরাস আতঙ্কে মাস্ক এর চাহিদা বেড়ে যাওয়ায় সাভারের বিভিন্ন ফার্মেসীতে উচ্চমূল্যে তা বিক্রি হচ্ছে বলে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়