শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ত্বকী হত্যার সাত বছর, বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাবা

সিরাজুল ইসলাম: [২] ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, সরকারের নির্দেশনা ছাড়া এই হত্যাকাণ্ডের বিচার হবে না। ত্বকী হত্যার সপ্তম বার্ষিকীতে শুক্রবার তিনি এ কথা বলেন।
[৩] ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুদিন পর চারার গোপ এলাকার শীতলক্ষ্যা নদীর শাখা কুমুদিনী খালে তার লাশ মেলে। তদন্তের দায়িত্বে থাকা র‌্যাব এখনও আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি।
[৪] হত্যাকাণ্ডের পর ত্বকীর বাবা নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের দিকে অভিযোগের আঙুল তোলেন। কয়েক মাস পর তৎকালীন সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের (বর্তমানে প্রয়াত) ছেলে আজমেরীর কার্যালয়ে একটি রক্তমাখা প্যান্ট পাওয়ার কথায় জানিয়েছিল র‌্যাব।
[৫] রাব্বির অভিযোগ, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আইভীর পক্ষে কাজ করা, পরিবহন খাতে ওসমান পরিবারের চাঁদাবাজি বন্ধের দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম গঠন করে আন্দোলন গড়ে তোলায় ক্ষুব্ধ হয়ে তার ছেলেকে অপহরণের পর হত্যা করা হয়।
[৬] লাশ পাওয়ার ১০ দিন পর শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ সাতজনের বিরুদ্ধে জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন রাব্বি। সাত বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনসহ নারায়ণগঞ্জের রাজনৈতিক-সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সূত্র: বিডিনিউজ

  • সর্বশেষ