শিরোনাম
◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ ◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুরে আরো দুটি চোরাই মটর সাইকেলসহ চোর চক্রের এক সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আরো দুটি চোরাই মটর সাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে।

[৩] গত বুধবার গভীর রাতে পুলিশ কালিগঞ্জ উপজেলা নরেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পিলাটিনা ও একটি নাম্বার বিহিন ডায়াং ৫০ মটর সাইকেলসহ চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করে। নরেন্দ্রপুর গ্রামের নুরুল ইসলাম মালিতার ছেলে গোলাম মোস্তফা মালিতা (৪০)।

[৪] থানার এস আই আবুজার রহমান জানান, বুধবার ভোররাতে পুলিশের হাতে আটক মটর সাইকেল চোর চক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে এস আই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নরেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য গোলাম মোস্তফা মালিতার বাড়ী থেকে চোরাইকৃত দুটি মটর সাইকেল উদ্ধারসহ তকে আটক করা হয়েছে।

[৫] থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, আমরা গত দু’দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মটর সাইকেল চোরচক্রের ৪জন সদস্যকে আটক করেছি। আটক কৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি পিলাটিনা,একটি হিরোহুন্ডা ইসপিলিন্ডার ও একটি ডায়াং ৫০ মটর সাইকেল উদ্ধার করেছি।

[৬] উল্লেখ্য, গতবুধবার ভোররাতে বিভিন্ন এলাকায় মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মটর সাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করে। এসময় চোরাইকৃত দুটি মটর সাইকেলও উদ্ধার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়