শিরোনাম
◈ এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডিমন্ত্রী হতে পারেন ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের আতঙ্কে হোলির উৎসবে যোগ দিচ্ছেন না নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতারা

ইয়াসিন আরাফাত : [২] বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোনও জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।এনডিটিভি, কোলকাতা ২৪, জি নিউজ

[৩] বুধবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্ব জুড়ে যেভাবে করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষজ্ঞরা বড় কোনও জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন। তাই, এই বছর আমি কোনও হোলির মিলন উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

[৪] নরেন্দ্র মোদীর পর বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বুধবার জানিয়ে দিয়েছেন, তারাও করোনা ভাইরাসের কারণে হোলি খেলবেন না কিংবা কোনও হোলি সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন না।

[৫] জেপি নাড্ডা টুইট করে জানান, গোটা বিশ্ব করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। সমস্ত দেশ এবং চিকিৎসা বিভাগ মিলে এর সংক্রমণ রুখতে যৌথভাবে চেষ্টা করছে। সেকথা মাথায় রেখে, আমি এবার হোলি খেলব ন‌া এবং হোলি মিলান আয়োজন করব না। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।

[৬] এদিকে অমিত শাহ টুইট করে জানান, হোলি খুবই গুরুত্বপূর্ণ এক উৎসব আমাদের ভারতীয়দের জন্য। কিন্তু করোনা ভাইরাসের দৌরাত্ম্যের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি এবছর কোনও হোলি মিলন উদযাপনে অংশ নেব না। আমি সকলের কাছে প্রার্থনা করছি জনসমাবেশ এড়িয়ে চলতে এবং নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখতে।

[৭] সম্প্রতি ভারতে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা করতে সতর্ক অবস্থান অবলম্বন করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন চীন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।

[৮] স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের উচিত স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা বজায় রাখা, ঠিকভাবে হাত ধোয়া। পাশাপাশি জনবহুল জায়গায় যাওয়া এড়ানো উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়