শিরোনাম
◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাব বাংলাদেশের: রয়টার্স ◈ যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ◈ রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ◈ সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ফেরানোর বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ট্রাম্পের কাছে গোলাবারুদ চাইলেন এরদোগান

ইয়াসিন আরাফাত : [২] বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন বার্তালাপে এই সহায়তা চান তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এছাড়া, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে বৈঠক হবে তার মাধ্যমে ইদলিবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন করেন এরদোগান। জিও নিউজ, পার্সটুডে, মিডিলিস্ট আই

[২] এর আগে, সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তুর্কি সেনাদেরকে কোনোরকম বিমান সহায়তা দেবে না মার্কিন সেনারা তবে মানবিক সহায়তার বিষয়টি নিয়ে হোয়াইট হাউজে আলোচনা হয়েছে।

[৩] সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি জানিয়েছেন, ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ককে গোলাবারুদের সহায়তা দেয়া হবে।

[৪] গত কিছুদিন ধরে ইদলিব প্রদেশে অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধারা। সেখানে বিশেষভাবে তৎপর রয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির শাম। তারা সিরিয়ার সেনাদের ওপর হামলা জোরদার করেছে।

[৫] এসব হামলার জবাব দিয়েছে সিরিয়ার সেনারা এবং ক্রসফায়ারে পড়ে মারা গেছে তুরস্কের বহু সেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়