শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: [২] সোমবার (২ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নে শিবিরের হামলায় আহত ছাত্রলীগের পাঁচ কর্মীর মধ্যে রাকিব নামে একজনের মৃত্যু হয়।

[৩] বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

[৪] জানা যায়, রোববার রাতে ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ান বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কয়েক কর্মী। রাত ৮টার দিকে হঠাৎ শিবিরের কয়েকজন কর্মী এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এসময় আতঙ্কগ্রস্ত হয়ে স্থানীয়রা দিকবিদিক ছুটোছুটি করে পালিয়ে যায়।

[৫] একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে গেলে শিবিরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিবিরের কয়েকজন দোকানে ঢুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ