শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

নোয়াখালী প্রতিনিধি : জেলার বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহ্ পুর বাজারে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫জন আহত হয়েছে।

রোববার (১ মার্চ) রাতে উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নের আমানুল্লাপুর পলোয়ান বাজারে রাজনৈতিক পূর্বশত্রুতার জের ধরে  এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানান তিনি।

আহতরা হচ্ছেন, গুলিবিদ্ধ হাবিব, রাকিব, রনি, মনু ও রায়হান। রাকিবের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা জানান, রাতে তারা স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ শিবিরের কয়েকজন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।

এসময় শিবিরের কয়েকজন দোকানে ডুকে ছাত্রলীগের কর্মীদের কুপিয়ে আহত করে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ