শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক ২

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি :[২] বাসায় ডেকে নিয়ে নারীদের জিম্মি করে তাদের সঙ্গে জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের। বুধবার ২৬ ফেব্রুয়ারি চান্দগাঁও থানার ফরিদেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃত দুইজন হলেন, চান্দগাঁও মৌলভীপুকুর পাড় এলাকার মো. জামাল উদ্দীনের ছেলে মো. জয়নাল আবেদীন প্রকাশ সাকিব (২৩) ও ফটিকছড়ি মধ্যম কাঞ্চননগর এলাকার মো. ফয়সালের স্ত্রী সুমি আক্তার (২৮)। তারা প্রতারক চক্রের সক্রিয় সদস্য, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে, টিভি মেরামতের কথা বলে, বৈদ্যুতিক কাজ করানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

[৪] পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীন বলেন, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক ব্যক্তিকে ফরিদেরপাড়া এলাকায় টিভি মেরামতের কথা বলে ডেকে নেয় প্রতারক চক্রের সদস্যরা। বাসায় গেলে ওই ব্যক্তিকে আটকে রেখে প্রতারক চক্রের নারী সদস্যদের সঙ্গে জোরপূর্বক অশ্লীল ছবি ধারণ করে। পরে ওই ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বলেন, বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রের সদস্যরা। বাকি টাকা প্রদান করতে চাপ দিতে থাকে। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ করলে অভিযানে নেমে এ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়