শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীনগরে মাদরাসা থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ২

এএইচ রাফি : [২] সোমবার রাতে নবীনগর উপজেলার সলিমগঞ্জ জান্নাতুল ফেরদৌস মহিলা মাদরাসা হোস্টেলের সিঁড়ির রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনকে আটক করেছে।

[৩] আছমা আক্তার আমেনা (১১) বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের কাঞ্চণপুর গ্রামে মুমিনুল হকের মেয়ে এবং ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে তৃতীয় শ্রেণিতে ভর্তি হয়ে মাদরাসার হোস্টেলে থাকত।

[৪] এই ঘটনায় রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসার অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানায়।

[৫] নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, গতকাল সকালে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়