শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৮ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে মরনোত্তর সম্মাননা প্রদান ভাষা সৈনিক মোহাম্মদ ইলিয়াস ও মফিজ আলীকে

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এই মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোরে প্রভাত ফেরীর মাধ্যমে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুুষ্পর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল নয়টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার জেলার পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, অ্যাড. মো. সানোয়ার হোসেন ও সাংবাদিক মো.মুজিবুর রহমান।

আলোচনা সভার প্রারম্ভে ভাষা সৈনিক মফিজ আলী ও মোহাম্মদ ইলিয়াছ এর বর্ণাঢ্য জীবনী পাঠ করেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও শাহিন আহমদ।সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়