শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ইমামকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

খোকন আহম্মদ, বরিশাল প্রতিনিধি: মসজিদের নেতৃত্ব দেয়া নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ইমামের ডান হাত ভেঙ্গে দিয়েছে। গুরুত্বর আহত জামে মসজিদের ইমাম মাওলানা মো. এলাহী বক্সকে (৬০) শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার উত্তর পশ্চিম চন্দ্রহার গ্রামের।

বৃহস্পতিবার সকালে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জানান, ওই গ্রামের এক কলেজ পড়–য়া কন্যাকে গালিগালাজ করে ধরে নেয়ার চেষ্টার অভিযোগ এনে ইমাম মাওলানা এলাহী বক্স মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জেলা পুলিশ সুপারের নির্দেশে বুধবার বিকেলে ঘটনাস্থলে অভিযোগের তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারেন, এলাহী বক্সসহ তিনজন প্রতিবেশি জমি ওয়াকফা করে উত্তর-পশ্চিম চন্দ্রহার গ্রামে একটি জামে মসজিদ নির্মাণ করেন। জমিদাতা ও ইমাম মাওলানা মো. এলাহী বক্স মসজিদের নেতৃত্ব দেয়ায় স্থানীয় মাওলানা মো. আলাউদ্দিনের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে ওই দুই ইমামের সমর্থকদের মধ্যে প্রায় বাগ্বিতন্ডার ঘটনা ঘটে। এক গ্রুপ নামাজ আদায় করার সময় অন্য গ্রুপ মসজিদে নামাজ আদায় করতে যায়না। ওই দুই ইমাম গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরধরে এলাহী বক্স জেলা পুলিশ সুপারের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শেষে তিনি ফিরে আসার পর সন্ধ্যায় ইমাম আলাউদ্দিনের সমর্থক আলামিন সরদার ও আবু বক্কর শরীফের নেতৃত্বে এলাহী বক্সের বাড়িতে হামলা চালিয়ে তাকে (এলাহী বক্স) পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে তিনি (অতিরিক্ত পুলিশ সুপার) তাৎক্ষণিক থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

গৌরনদী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফিউল আলম জানান, গুরুতর আহত অবস্থায় ইমাম মাওলানা মো. এলাহী বক্সকে হাসপাতালে আনার পর এক্স-রে করে দেখা গেছে তার ডান হাত মারাত্মক ভাবে ভেঙ্গে গেছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ