শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতৃভাষা দিবসের নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন নিথর-মৌ

আবু সুফিয়ান রতন : ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশেষ এই দিন উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ‘ভাষা’ নামে একক নাটক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিথর মাহবুব ও তাহমিনা সুলতানা মৌ। সৈয়দ মনজুরুল ইসলাম রচিত এ নাটক পরিচালনা করেছেন হিমেল ইসহাক।

এতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, হাফিজু রহমান সূরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, শানারাই দেবী শানু, সূচনা শিকদার, তপন, শিশুশিল্পী তুর্জসহ অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

এ নাটকে নিথর মাহবুবের মূকাভিনয়ও রয়েছে। এ প্রসঙ্গে নিথর মাহবুব বলেন, ‘নাটকে আমার চরিত্রটি মূকাভিনেতার না হলেও নাটকের একটি অংশে মূকাভিনয় করেছি। যার মাধ্যমে একটা বক্তব্য তুলে ধরা হয়েছে। বহু জাতি গোষ্ঠীর ভাষা এখন ধ্বংসের পথে। তাই মূকাভিনয়ে দেখিয়েছি কোনো কিছু ধ্বংস করা খুব সহজ কিন্তু সৃষ্টি করা অনেক কঠিন।’

এ নাটকে তাহমিনা সুলতানা মৌ ও নিথর মাহবুব স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। মৌয়ের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তিনি।

  • সর্বশেষ