শিরোনাম
◈ প্রতিদিন ৫৫ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে ব্যাটারিচালিত রিকশা ◈ অসমাপ্ত মেগা প্রকল্পে বাড়ছে ব্যয়ের বোঝা, কঠিন চ্যালেঞ্জে সরকার ◈ গাবতলী থেকে হাতিরঝিল হয়ে দাশেরকান্দি যাবে পাতাল মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প ◈ তারেক রহমানের ভারত সফরে বাংলাদেশের ‘কঠিন শর্ত’ : ভারতীয় গণমাধ্যমে খবর ◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে চীন ফেরত শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি

আজিজুল ইসলাম ,হবিগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস সন্দেহে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থী রায়হান আহমেদের (২৮) শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় অসুস্থ্যবোধ করায় রায়হান হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার রক্তের সিম্পল পরিক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে মোবাইল ফোনে জানানো হয়েছে তার রক্তে করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এখনও রিপোর্টের কপি হাতে আসেনি। আজ মঙ্গলবার সকালে রিপোর্ট হাতে পাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীমা আক্তার বলেন, ‘রায়হান আহমেদরে শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। সোমবার রাতে তিনি বাসায় চলে গেছেন।’

তার পরিবার সূত্রে জানা যায়, রায়হান আহমেদ একজন মেডিকেল শিক্ষার্থী। ইন্টার্ন করতে তিনি চীনের জিয়ানশি প্রদেশে অবস্থান করছিলন। সম্প্রতি সেখানে করোনা ভাইরাসে মৃত্যু আতঙ্ক দেখা দিলে তিনি চীন থেকে দেশে ফিরেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়