শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই হার দেখলো মোহামেডান

নিজস্ব প্রতিবেদক : জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু আসরের দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরেছে তারা।

ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সোমবার ১-০ গোলে হারে মোহামেডান। দুই ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট তাদের। টানা দুই জয়ে ৬ পয়েন্ট সাইফের।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬তম মিনিটে এগিয়ে যায় আগের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়ে আসা সাইফ। সতীর্থের ফ্রি কিকে দুরের পোস্টে থাকা ডিফেন্ডার ইয়াসিন আরাফাত দারুণ হেডে জাল খুঁজে নেন।

৬১মিনিট সুলেমানে দিয়াবাতে ডি-বক্সে ঢুকে শট লক্ষ্যে রাখতে পারেনি। সমতায় ফেরার ভালো একটি সুযোগ নষ্ট হয় আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে লিগ শুরু করা মোহামেডানের।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নাইজেরিয়ার ডিফেন্ডার স্ট্যানলি আমাডির শরীর ঘুরিয়ে নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে গেলে হার নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়