শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবর্ণচরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী (১৮) কে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহীম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর বান্দা গ্রামের বাসিন্দা ওই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় সমিতি বাজার থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইব্রাহীম উপজেলার চরজব্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে।

ভিকটিম জানায়, গত এক বছর ধরে যুবক ইব্রাহীম ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বাড়িতে ও অভিযুক্ত যুবকের দোকোনে ধর্ষণ করে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ৮ মাসের অন্তঃস্বত্তা। অন্তঃস্বত্তা হওয়ার পর থেকে ভিকটিম বিয়ের কথা বললে ইব্রাহীম বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপন করে। এক পর্যায়ে সে বিয়ের প্রস্তাব এড়িয়ে যায়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোরীর সঙ্গে যুবক ইব্রাহীমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মামলা দায়ের করলে রাতেই ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়