শিরোনাম
◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন

আসিফ কাজল : বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৭তম চেয়ারম্যান হিসেবে তিনি যোগদান করেন। এর আগে তিনি বিউবোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মো. বেলায়েত হোসেন মাদারিপুর জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। ১৯৮৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি (যন্ত্র কৌশল)এ প্রথম বিভাগে চতুর্থ স্থান অর্জন করেন।

পরবর্তীতে তিনি ঘোড়াশাল ৩য় ও ৪র্থ ইউনিট সম্প্রসারণ প্রকল্প, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, টঙ্গী ৮০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রসহ নবায়নযোগ্য জ্বালানি গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরে দায়িত্ব পালন করেন। তিনি প্রি- পেমেন্ট মিটারিং প্রকল্পের পরিচালকসহ পেশাগতভাবে সরকারি নানা দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষণ ও পেশাগত কাজে তিনি রাশিয়া, চীন, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালি, জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

  • সর্বশেষ