শিরোনাম
◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিস জনসনের ব্যক্তিগত ক্যারিবিয়ান সফরে খরচ হওয়া ১৫ হাজার পাউন্ড দেবার কথা অস্বীকার করলেন ব্যবসায়ি বন্ধু, পরিস্কার উত্তর চায় লেবার পার্টি

আসিফুজ্জামান পৃথিল : যুক্তরাজ্যের এমপি রেজিস্ট্রার অব ইন্টারেস্ট অনুযাযী কোনও জনপ্রতিনিধি নিজের ব্যক্তিগত সফরের ক্ষেত্রে কোন খাত থেকে অর্থ ব্যয় করলেন তা, স্পষ্টভাবে জানানোর নিয়ম। ক্রিসমাসের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্যারিবিয়ান অঞ্চলের ছুটিতে ব্যয়িত অর্থ তারই বন্ধু ডেভিড রস দিয়েছিলেন বলে জানান বরিস জনসন। বিবিসি, দ্য গার্ডিয়ান

তবে ডেভিড রসের এক মুখপাত্র বলেছেন, এই তথ্য সঠিক নয়। রস জনসনকে কোনও অর্থ দেননি। শুধু থাকার ব্যবস্থা করেছিলেন। অবশ্য ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রী জনসন কোনও মিথ্যে তথ্য দেননি। গত বছর ক্রিসমাসের পরদিন থেকে এবছরের ৫ জানুয়ারি পর্যন্ত বান্ধবীকে নিয়ে সেইন্ট ভিনসেন্ট আর গ্রানাডিয়ানসে ছুটি কাটান জনসন।

তার দাখিল করা রেজিস্ট্রার বা হলফনামায় বলা হয়েছে, গত বছর প্রধানমন্ত্রী হবার আগে বিভিন্ন উৎস থেকে ৩ লাখ ২৭ হাজার পাউন্ড অর্থ পেয়েছিলেন বরিস। এর মধ্যে একটি বক্তৃতা থেকেই পান ১ লাখ ২২ হাজার ৮৯৯ পাউন্ড।

মন্ত্রী পরিষদ সংক্রান্ত লেবার পার্টির ছায়া মন্ত্রী জন তিরিকেট বলেছেন, জনসনকে অবশ্যই পরিচ্ছন্ন আচরণ করতে হবে। যদি তা না করেন, তার বিরুদ্ধে পার্লামেন্টের নিয়ন্ত্রক সংস্থাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ