শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতান্ত্রিক সমাজের মধ্য দিয়ে গণতন্ত্র? নাকি পুঁজিবাদের কাঠামোতে ভোট ভোট খেলা করে গণতন্ত্র?

মুনশি জাকির হোসেন : গণতন্ত্রের আরেক সমস্যা হলো পুঁজিবাদের অর্থনীতি। পুঁজিবাদের তীর্থস্থান/মক্কা হলো আমেরিকা। এখান থেকেই পুঁজিবাদের সব শাখা-প্রশাখা জালের ন্যায় বিস্তৃত। কখনো হরিজন্টাল, কখনো ভার্টিকাল, আঁকাবাঁকা, সর্পিল নদীর স্রোতের মতো বহমান। পুঁজিবাদের অর্থনীতির উপরে দাঁড়িয়ে যারা গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজের কথা বলে তারা অর্গানিক বেয়াকুফ। পুঁজিবাদের কাঠামোতে গণমানুষের মতামত/বক্তব্যের মূল্য নেই। এখানে নির্বাচন হলো বাণিজ্যে বিনিয়োগ, অন্য বিনিয়োগে সবাই কমবেশি মুনাফা অর্জন করে, ভোট বাণিজ্যে একজনেরই সেই সুযোগ থাকে।

পুঁজিবাদের কাঠামোতে পুঁজির মালিক, মুনাফা, হোয়াইট কলার ক্রাইম, ধনীক শ্রেণির দায়মুক্তিই শেষ কথা। এখানে কুত্তায় লেজ নাড়াতে পারে না, লেজে কুত্তাকে নাড়ায়। রাষ্ট্র, সরকারের গতি/প্রকৃতি নির্ধারণ করে পুঁজিপতিরা। এখানে সংসদ কী আইন তৈরি করবে, প্রশাসন কাকে ধরবে, কাকে ছাড়বে, আইন/আদালত কাকে কতোটুকও নিয়ন্ত্রণ করবে সেটিও নির্ধারণ করে পুঁজিপতিরা। একই অপরাধ/কর্ম আমজনতা করলে একধরনের ক্রিয়া/প্রতিক্রিয়া পুঁজিপতিরা করলে আরেক ধরনের ক্রিয়া/প্রতিক্রিয়া, সেটি থানা, পুলিশ, আদালত, হাসপাতাল, মসজিদ, মন্দির সর্বত্র। গণতান্ত্রিক সমাজের মধ্য দিয়ে গণতন্ত্র? নাকি পুঁজিবাদের কাঠামোতে ভোট ভোট খেলা করে গণতন্ত্র? ফেসবুক থেকে

  • সর্বশেষ