শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর পদ্মায় ৫ জেলে অপহরণের ঘটনাস্থলই  অস্বীকার বিএসএফ’র!

মঈন উদ্দীন: রাজশাহীর পদ্মা নদী হতে পাঁচ জেলেকে অপহরণের ঘটনাস্থলই অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। ভোল পাল্টে তারা দাবি করেছে- খরচাকা নয়, প্রেমতলী বিওপির সামনে ভারতীয় ভূণ্ড হতে আটক হয়েছে পাঁচ বাংলাদেশী। তবে তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছে বিজিবি। এরইমধ্যে সীমানা মাপজোখ করেও দেখা হয়েছে। তাতে প্রমাণিত, সীমানা পেরিয়ে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে বিএসএফ অনুপ্রবেশ করে জেলেদের ধরে নিয়ে যায়। ভারতের মুর্শিদাবাদ জেলে বন্দি রয়েছে বাংলাদেশের জেলে রাজন, নূরুজ্জামান, কাবিল, শফিকুল ও শাহীন

গত ৩১ জানুয়ারি গহমাবোনা এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায় বিএসএফ। এঘটনার পরই বিজিবি প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। কিন্তু প্রথমে সাড়া দেয় নি বিএসএফ। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১০টায় নির্মল চরের সীমান্ত পিলার নং ৫৩/২/এস-এর কাছে পতাকা বৈঠক হবে। কিন্তু বিএসএফের প্রতিশ্রুতি অনুযায়ী বিজিবি’র প্রতিনিধি দল সেখানে হাজির হলেও আসে নি বিএসএফ। ফলে শুন্যহাতেই ফিরে আসতে হয় বিজিবিকে। পরে আবারো তারা বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠকের বসার প্রতিশ্রুতি দেয়। পরে পতাকা বৈঠক হলেও বিএসএফ বিজিবিকে জানানো হয়, ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশী ৫ জেলে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে, একাধিক সূত্র জানাচ্ছে, পদ্মা নদী হতে ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি দু’দেশেরই সরকারের উচ্চপর্যায়ে পৌছেঁছে। এদিকে, বিএসএফের এই অসত্য তথ্যের কড়া প্রতিবাদ করেছে বিজিবি। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজিবি’র একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় আমিন দিয়ে সীমানা মাপজোখ করা হয়। এতে দেখা যায়, পদ্মা নদীর ঠিক যে স্থান হতে বিএসএফ তাদের ধরে নিয়ে যায় সে জায়গার অবস্থান সীমানা হতে বাংলাদেশের এক কিলোমিটার অভ্যন্তরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়