শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্ক

সোহাগ গাজী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে অবৈধভাবে মেলামেশা করার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন এক শিক্ষক।

উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর হাতে ধরা পড়া মো. লিখন ইসলাম (২৮) প্রাইভেট প্রতিষ্ঠান হাসিমপুর মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে ছাত্রীর বাড়িতে অবৈধভাবে মেলামেশার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন তিনি। তবে এ ঘটনায় কোনো পক্ষ থেকেই থানায় কোনো অভিযোগ করেনি।

এ ঘটনায় শিক্ষক লিখন ইসলামকে বরখাস্ত করা হয়েছে। হাসিমপুর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল্লাহ জানান ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হয়। জানাগেছে ওই শিক্ষক উপজেলার আলোকডিহি ইউনিয়নের কিষ্টহরি এলাকার কাউয়াশা পাড়ার বাসিন্দা এবং সে দুই সন্তানের জনক।

ছাত্রীর চাচা বলেন, সোমবার সন্ধায় ওই শিক্ষককে আমার ভাতিজীর সঙ্গে আমাদের বাড়িতে হাতেনাতে আটক করি। এরপর তাকে পুলিশে দিতে চাইলে স্থানীয় প্রতিনিধিরা এসে কিছু টাকা নিয়ে বিষয়টি ঘরোয়া ভাবে মিটমাট করার কথা বলে। পরে বিষয়টি কোনো টাকা পয়সা ছাড়াই ও ওই শিক্ষকের কোনো শাস্তির ব্যবস্থা না করে ব্যাপারটি মিমাংসা করে।

এ ঘটনার পর আমার ভাতিজী মানসিক ভাবে ভেঙে পড়ে এবং সে ওই শিক্ষকে বিয়ে করবে বলে জেদ ধরে বসে। পরে আমরা মানসম্মানের কথা চিন্তা করে তাকে জোড় করে তার বাবা-মার কাছে ঢাকা পাঠিয়ে দেই। সম্পদনা : রাকিবুল

  • সর্বশেষ