শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার ধুনটে নকল সার তৈরীর কারখানার সন্ধান

আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় নকল সার তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে । এমনি একটি নকল সার কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন নামি-দামি কোম্পানীর প্যাকেট ও সরঞ্জামাদি উদ্ধার এবং ঘটনার সাথে জরিত আবুল হোসেন মন্ডল (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত আবুল হোসেন রাঙ্গামাটি গ্রামের মৃত জোয়ান মন্ডলের ছেলে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা এতথ্য নিশ্চিত করে জানান, আবুল হোসেন কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজারের একজন সার ও কীটনাশক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে নিম্নমানের সার তৈরী করে বিভিন্ন নামি-দামি কোম্পানীর প্যাকেটে বাজারজাত করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল সার তৈরীর সরঞ্জামাদি ও বিভিন্ন নামি-দামি কোম্পানীর প্যাকেট সহ আবুল হোসেন মন্ডলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১ লাখ জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করায় আবুল হোসেনকে মুক্তি দেয় আদালত ।

  • সর্বশেষ