শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিন পর ‘সিক্রেট এজেন্ট’ নামের নতুন ছবিতে বাপ্পারাজ

বিনোদন ডেস্ক: সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। সর্বশেষ ‘পোড়ামন টু’ ছবিতে তাকে দেখা গিয়েছিলো। এরপর প্রায় দুই বছরের মতো সময় অতিবাহিত হলেও নতুন কোনো ছবিতে তাকে দেখা যায়নি। যুগান্তর

সম্প্রতি ভক্তদের জন্য সুখবর দিয়েছেন ব্যার্থ প্রেমিক চরিত্রের কিং খ্যাত এ নায়ক। সম্প্রতি ‘সিক্রেট এজেন্ট’ শিরোনামের নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন । সিনেমাটি পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। একসময় নায়ক হিসেবে অভিনয় করলেও সময়ের বিবর্তনে চরিত্রাভিনেতা রূপে ধরা দিচ্ছেন বাপ্পারাজ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে বিএফডিসিতে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন বাপ্পারাজ। এতে পুলিশ চরিত্রে অভিনয় করছেন।

বাপ্পারাজ বলেন, ছবিতে আমি একজন পুলিশ কমিশনার চরিত্রে অভিনয় করছি। তবে আমার সময়টি একদম কম ছবিতে। কারণ অতিথি চরিত্রে কাজ করছি। প্রথমবার অতিথি চরিত্রে কাজ করছি। এর গল্পটা দারুণ। অ্যাকশন, থ্রিলার মিলিয়ে পুরো প্যাকেজ। আশা করছি দারুণ কিছু হবে।

সিনেমায় নিয়মিত না হওয়ার কারণ জানালেন, সিনেমায় কাজের অফার আসে। কিন্তু গল্প আমার পছন্দ হয়না। তাই সিনেমায় কাজ করা হয় না। আমি সিনেমায় কাজ করতে চাই। কিন্তু সিনেমার গল্প আর আমার চরিত্র নিয়ে বিপত্তি হওয়ায় কাজ করা হয় না নিয়মিত। যদি ভালো গল্প আর চরিত্র পাই তাহলে দর্শক আমাকে সিনেমায় নিয়মিতই দেখতে পাবেন। অনুলিখন: জেবা আফরোজ

  • সর্বশেষ