শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধোনিকে ছাড়িয়ে যাওয়ার পথে কোহলি

যুগান্তর : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন বিরাট। আর মাত্র ২৫ রান করলে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পেছনে ফেলবেন এমএস ধোনিকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত। হ্যামিল্টনে এই ম্যাচ জিতলে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা।

এই মুহূর্তে এক হাজার ৮৮ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন কোহলি। তার ওপরে থাকা ধোনি অধিনায়ক হিসেবে করেছেন এক হাজার ১১২ রান। হ্যামিল্টনের ম্যাচে সাবেক অধিনায়ককে টপকে যাওয়ার সুযোগ কোহলির সামনে। তখন তার সামনে থাকবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার সংগ্রহ এক হাজার ১৪৮ রান। আর শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি করেছেন এক হাজার ২৭৩ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়