শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে শোয়ার আগে যেসব খাবার ভুলেও খাবেন না

মুসবা তিন্নি : রাতে শোয়ার আগে নিম্নের খাবার কখনো খাবেন না। কারণ এসব খাবারগুলো কেবল ঘুমের ব্যাঘাত ঘটে তাই নয়, স্বাস্থ্যেরও ক্ষতি হয়। - রকমারি

কফি : কফি পানে ঘুমের ব্যাঘাত হয়, কফি ঘুম কমায়। ক্যাফেইন শরীরে থাকে কয়েকঘণ্টা তাই শেষ বিকালে বা ঘুমাবার আগে কয়েকঘণ্টা কফি পানে বিরত থাকা উচিত। কফির বদলে দুধ খেলে ভালো।

এলকোহল : নিদ্রাচক্রকে বিশৃঙ্খল করে দেয় এলকোহল। শরীরের উপরও এর প্রভাব ক্ষতিকর। শোয়ার আগে নিয়মিত মদ্যপান করলে, ঘুম নষ্ট হয়, মধ্যরাতে ঘুম ভেঙে যায়।

শোয়ার আগে বেশি পানি পান : ঘুমের আগে বেশি পানি পান করলে ঘুমের ব্যাঘাত ঘটে। রাতে বারবার প্রস্রাব হয়। তাই দু’তিন ঘণ্টা পরপর প্রস্রাব করতে উঠতে হয়। দিনে প্রচুর পানি পান করুন যাতে শরীরে পানিশূন্যতা না হয়।

কমলার রস : শোয়ার আগে কমলার রস ভালো পানীয় নয়। খুব অম্লধর্মী এর মিষ্টি তাই ঘুমের জন্য ভালো না।

সোডা : কেবল রাতেই নয় যে কোনও সময় সোডা পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে প্রচুর সুগার, রাতে থাকবেন জাগরণে।

ঝাল মসলা খাবার : মরিচ ও ঝাললঙ্কা খেলে রাতে সহজে ঘুম হবে না। শোয়ার আগে ঝাল মসলা খাবার খাওয়া ঠিক নয়। এটি উস্কে দেয় গ্যাস্ট্রোইসোফিজিয়লি রিফ্লেক্স যা ঘুমের ব্যাঘাত ঘটায়। মসলাতে আছে এন্টিঅক্সিডেন্ট যা বিপাক উজ্জীবিত করে জাগরণী বাণী শোনায়। ঘুম হয় না।

মূত্ররেচক খাদ্য : গাজর, শসা, তরমুজ, বাঙ্গি স্বাস্থ্যকর খাবার তবে ঘুমের আগে নয়। খেলে প্রস্রাব হবে বেশি বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়