শিরোনাম
◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে!  ◈ পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক বসাল সরকার ◈ ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, নতুন নাম ঘিরে আলোচনা ◈ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের ◈ নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী ◈ গাছের ভেতর 'গায়েবি মসজিদ', সর্বোচ্চ চারজন নামাজ পড়তে পারেন যেখানে(ভিডিও) ◈ ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ? ◈ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা অপব্যবহার করলে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৪০ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্তিত্ব সংকটে বেলকুচির ঐতিহ্যবাহী তাঁত শিল্প

এম এ মুছা : বাংলাদেশ কৃষি নির্ভর হলেও এ অঞ্চলের শতকরা ৯০ ভাগ মানুষের আয়ের প্রধান উৎস তাঁত শিল্পের ওপর। নদীভাঙন, শ্রমিকের মজুরি বৃদ্ধি, বিদ্যুৎ সমস্যা, স্বল্পসুদে ব্যাংক ঋণ না পাওয়া, তাঁত যন্ত্রাংশ, সুতা ও রংসহ উৎপাদিত উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সময়মতো ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় দেউলিয়া হওয়াসহ নানাবিধ কারণে তাঁতশিল্প আজ তার সে ঐতিহ্য-খ্যাতি হারাতে বসেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত ৩ বছর ধরে এখানকার তাঁত শিল্পের অবস্থা খুবই শোচনীয়। আমরা ঠিকমত বেচাকেনা করতে পারছি না। যে দাম দিয়ে রং, সুতা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করি সে তুলনায় মার্কেটে উৎপাদিত শাড়ি ও লুঙ্গি বিক্রি করতে পারি না। আমাদের এখন লোকসান দিয়ে কাপড় বিক্রি করতে হচ্ছে।

বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি হাজী বদিউজ্জামাল মন্ডল বলেন, তাঁতীদের স্বল্প সুদে ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্থীতিশীলতার পর্যায়ের রেখে যুগোপযোগী প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে পারলে এ শিল্পের অস্তিত্ব রক্ষা পাবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ে তাঁত বোর্ডের বেলকুচি শাখার লিয়াজো কর্মকর্তা তন্নি খাতুন কথা বলতে রাজি হননি। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়